Dhaka 1:37 am, Saturday, 18 July 2026

কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 09:00:47 pm, Saturday, 11 April 2026
  • 6 Time View

ফরহাদ রহমান (কক্সবাজার)

কক্সবাজার উপকূলে পৃথক চারটি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে ডাকাতদের কবল থেকে তিন জেলেকে জীবিত উদ্ধার, পাচারকালে জ্বালানি তেল ও সিমেন্ট জব্দ, আট পাচারকারী গ্রেপ্তার এবং নৌকাডুবির শিকার ৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক এবং তাদের জিম্মায় থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়।

এছাড়া শাহ আমানত সেতু এলাকা ও বাকখালী নদী মোহনায় পৃথক অভিযানে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৫ হাজার লিটার জ্বালানি তেল, বিভিন্ন লুব্রিকেন্ট ও ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব ঘটনায় মোট আট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, MT Meghna Pride জাহাজ আন্দামান সাগর এলাকায় নৌকাডুবির শিকার ৯ বাংলাদেশিকে উদ্ধার করে, যাদের পরবর্তীতে কোস্ট গার্ডের টহল জাহাজে হস্তান্তর করা হয়। আটককৃতদের পরিচয়

মোঃ মোবারক (২৮), হামিদুল হক (৪০), বদিউল আলম (৩৫), আব্দুর রহিম (২৪), মঞ্জুর আলম (২৮), মোঃ মুসা (২০), রশিদ আহমদ, আব্দুল মজিদ, মোঃ আব্দুল্লাহ (৪৮) সকলের ঠিকানা উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেলপাড়া এলাকা।
এছাড়া মজিবুল্লাহ (১৪), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১২, বালুখালী।

উদ্ধারকৃতদের পরিচয়

মোঃ হামিদ (শান্তিপাড়া, কক্সবাজার), মোঃ রফিকুল ইসলাম (কুতুপালং ক্যাম্প-৬), মোঃ তোফায়েল (বড়ডিল, টেকনাফ), মোঃ সায়াদ আলম (কক্সবাজার), মোঃ আকবর (কুতুপালং ক্যাম্প-১৫), মোঃ সোহান উদ্দিন (লতাকাটা, টেকনাফ), মোঃ হৃদয় (মিরসরাই, চট্টগ্রাম), রাহেলা বেগম (ক্যাম্প-১৫), মোঃ ইমরান (ক্যাম্প-১, টেকনাফ)।

কোস্ট গার্ড জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং উপকূলে অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার

Update Time : 09:00:47 pm, Saturday, 11 April 2026