Dhaka 1:34 am, Saturday, 18 July 2026

বেইজিংয়ে তারেক রহমান–শি জিনপিং বৈঠক, বাংলাদেশ–চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা

বেইজিং, ২৬ জুন
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দুই দেশের কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
এর আগে প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ঝাও লেজি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তিয়েনআনমেন স্কয়ার-এ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী এর আগে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সাক্ষী হন।
এছাড়া সফরকালে তিনি ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন এবং বিভিন্ন চীনা সরকারি সংস্থা ও শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

বেইজিংয়ে তারেক রহমান–শি জিনপিং বৈঠক, বাংলাদেশ–চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা

Update Time : 01:09:38 pm, Friday, 26 June 2026