গৌরীপুরে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযান
আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যুবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে ১২ আগস্ট সকাল ১১টায় ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি তাঁর বক্তব্যে যুবকদের সমাজের ইতিবাচক পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে পরিচ্ছন্নতা অভিযানে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাস।
এছাড়াও কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
নিজেস্ব প্রতিবেদক 



















