Dhaka 1:40 am, Saturday, 18 July 2026

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 10:16:18 pm, Wednesday, 1 April 2026
  • 7 Time View

ফরহাদ রহমান, কক্সবাজার:

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবলে পড়া চার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে চার শ্রমিক কুতুবদিয়া লাইট হাউস এলাকা থেকে প্রায় চার নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করা বাণিজ্যিক জাহাজ “মেঘনা হোপ”-এ কাজের উদ্দেশ্যে যান।

পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে কাজ শেষে তারা একটি ড্যানিশ বোটে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় তারা ডাকাতের কবলে পড়েন।এ সময় এমবি লিউ পার্ট-২ নামের একটি জাহাজের এক ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

অভিযানে ডাকাতদের কবলে থাকা বোটসহ চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারের পর শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, সাগরে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

Update Time : 10:16:18 pm, Wednesday, 1 April 2026