পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত সিএনজি চালক মাহবুব আলমের পরিবারের কাছে মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে পটিয়া অটো টেম্পো সিএনজি সমবায় সমিতি।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সমিতির কবির মার্কেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত মাহবুব আলমের নমিনি হিসেবে তার পিতা হাজী এজাহার মিয়ার হাতে চেক তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বদিউল আলম। সাধারণ সম্পাদক মুহাম্মদ মঞ্জুর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক লোকমান হোসেন (পাপ্পু), সহ-সভাপতি লোকমান হোসেন (বাছা), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ বেলালসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিহত সিএনজি চালক মাহবুব আলমের হত্যাকারী নুর মোহাম্মদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সকালে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নুর মোহাম্মদ প্রকাশ্যে মাহবুব আলমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে পটিয়া হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে চারদিন চিকিৎসাধীন থাকার পর ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
Reporter Name 















