গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরীপুর (ময়মনসিংহ) |
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে রবিবার সকালে এক বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে সকাল ১০টার দিকে এই কর্মসূচির সূচনা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। পরিচ্ছন্নতার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নিজেস্ব প্রতিবেদক 














