News Title :
গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট
গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট ময়মনসিংহের গৌরীপুর রাজবাড়ি শুধু একটি জমিদার প্রাসাদ নয়;
ময়মনসিংহ জংশন থেকে কীভাবে হারিয়ে গেল ‘এগারসিন্দুর এক্সপ্রেস’? আজও রয়ে গেছে নানা প্রশ্ন
ময়মনসিংহ জংশন থেকে কীভাবে হারিয়ে গেল ‘এগারসিন্দুর এক্সপ্রেস’? আজও রয়ে গেছে নানা প্রশ্ন আশির দশকের শেষভাগে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে
মোমেনসিং পরগণার সঙ্গে জড়িয়ে আছে দত্ত নন্দী জমিদারির ইতিহাস
অবতরণিকা: ময়মনসিংহ জেলার মোমেনসিং পরগণা এলাকায় একসময় দত্তনন্দী বংশের জমিদারি ও ব্যাপক প্রভাব ছিল। এ অঞ্চলের প্রাচীন ও সুস্পষ্ট ইতিহাস তুলে ধরার লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি অ্যান্ড লাইব্রেরি এবং দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স নামে সংগঠনগুলো দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ইতিহাসের অজানা অধ্যায় উন্মোচনের উদ্দেশ্যে সংগঠনগুলো অপ্রকাশিত তথ্য, জনশ্রুতি, প্রবীণ মানুষের স্মৃতিচারণ, ঝরে পড়া ইতিহাস, প্রাচীন দুর্লভ দলিল এবং মানচিত্র সংগ্রহ ও গবেষণার মাধ্যমে ইতিহাসকে হালনাগাদ করার কাজ পরিচালনা করছে। প্রামাণ্য দলিল হিসেবে এসিক এসোসিয়েশন ও ক্রিয়েটিভ এসোসিয়েশনের সহযোগিতায় প্রতিবছর প্রকাশিত হয় আঞ্চলিক তথ্যবহুল স্বনামধন্য ম্যাগাজিন ‘পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স’। এ ম্যাগাজিনে প্রকাশিত প্রায় আড়াইশ বছর আগের রেনেলের মানচিত্র পর্যালোচনা করলে দেখা যায়, তৎকালীন মোমেনসিং পরগণার অন্তর্গত বর্তমান নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার দিকে তেলিগাতী ও রামপুর নামে প্রাচীন জনপদ বা প্রসিদ্ধ স্থান হিসেবে উল্লেখ রয়েছে। বর্তমানে তেলিগাতী একটি ইউনিয়নের নাম। এ ইউনিয়নে বেশ কয়েকটি প্রসিদ্ধ গ্রাম রয়েছে। তন্মধ্যে মঙ্গলসিদ্ধ গ্রামে ছিল দত্তনন্দী বংশের প্রধান জমিদারবাড়ি। এছাড়া, বর্তমান ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকায় তাদের আত্মীয়-স্বজনের কিছু তথ্য সন্ধান পাওয়া যায়। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, গৃহবিবাদ ও স্বার্থসংঘাতের কারণে একপর্যায়ে এই বংশের সুখ-শান্তি নষ্ট হয় এবং নবাব মুর্শিদকুলি খাঁর আমলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হয়। জমিদার শ্রী শৌরীন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ১৯১১ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার’ গ্রন্থে দত্তনন্দীদের জমিদারির সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ রয়েছে। দত্তনন্দী জমিদারির ইতিহাস সম্পর্কে গ্রন্থে উল্লেখিত কিছু উদ্ধৃতি নিচে তুলে ধরা হলো—” ঈশা খাঁ পূর্বে এই মোমিনসাহী পরগণার অধিকারী ছিলেন। কালক্রমে সপ্তদশ শতাব্দীতে







