Dhaka 1:41 am, Saturday, 18 July 2026

শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

শীতের তীব্রতা ও অসহায় মানুষের দুর্ভোগ বিবেচনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি গতকাল ০৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখ গভীর রাতে সশরীরে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।নারায়ণগঞ্জ মহানগরের ২নং রেলস্টেশন এলাকা, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, চাষাড়া মোড় সহ বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায়, নিপীড়িত,ভাসমান মানুষের মাঝে মোট ২০০টি কম্বল বিতরণ করেন। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী নিজে ঘুরে ঘুরে অসহায়,নিপীড়িত, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া সহ নিজ হাতে গায়ে জড়িয়ে দেন এবং তাদের খোঁজখবর নেন।এত ব্যস্ততার মাঝেও শীতের এই দুঃসময়ে জেলা পুলিশ সুপারের সরাসরি উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি, আস্থা ও আশার বার্তা পৌঁছে দেয়। জেলা পুলিশ সুপার জানান, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো জেলা পুলিশের নৈতিক দায়িত্ব এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।তিনি বলেন সমাজের বিত্তবানদের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি যখন উপস্থিত ছিন্নমূল খোলা আকাশের নিচে তীব্র শীতে কাঁপতে থাকা মানুষদের শীত নিবারণের জন্য কম্বল জড়িয়ে ধরেন এবং এসময় নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখেন এ সময় কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন ভাসমান মানুষগুলো। কেউ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউ চোখের কোণে লুকাতে পারেন না কৃতজ্ঞতার অশ্রু। এই শীতে কম্বলের উষ্ণতার সঙ্গে তারা যেন পেল মানবিক স্পর্শের আশ্বাস। এসময় শীতবস্ত্র বিতরণ কালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী (অপরাধ),অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

Update Time : 02:11:23 pm, Friday, 9 January 2026