Dhaka 11:42 am, Thursday, 10 September 2026

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : 06:11:49 pm, Wednesday, 6 May 2026
  • 52 Time View

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখল-হামলা ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় গত ২৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

দলীয় সূত্র জানায়, অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় স্থানীয়ভাবে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, ভবিষ্যতেও দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

Update Time : 06:11:49 pm, Wednesday, 6 May 2026