Dhaka 9:11 pm, Thursday, 10 September 2026

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে অস্ত্র-ইয়াবাসহ আটক ১৩

  • Reporter Name
  • Update Time : 06:07:47 pm, Wednesday, 6 May 2026
  • 58 Time View

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৫ মে) দিনগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাসদাইর এলাকা মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে চিরুনি অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তা পেশাদারিত্বের সঙ্গে নিয়ন্ত্রণে আনেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানানো হয়।

র‍্যাবের দাবি, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

‎র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, “মাদক ও সন্ত্রাস দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় তৎপর।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে অস্ত্র-ইয়াবাসহ আটক ১৩

Update Time : 06:07:47 pm, Wednesday, 6 May 2026