Dhaka 1:41 am, Saturday, 18 July 2026

টাঙ্গাইলের মধুপুরে পঁচা মাংস বিক্রির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা 

  • Reporter Name
  • Update Time : 01:36:29 pm, Wednesday, 1 April 2026
  • 2 Time View

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের মধুপুর পৌর বাজারে পঁচা ও দুর্গন্ধযুক্ত বাসি মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযানকৃত ৪০ কেজি পঁচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা ও জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মাংস বিক্রেতাকে মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ এবং বিক্রির প্রচেষ্টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শহিদুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার আরোও জানান, এ ধরণের অভিযান সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই ভোক্তাদের ঠকানো বা পঁচা খাবার খাওয়ানোর সুযোগ দেওয়া হবে না এবং ভবিষ্যতে এমন কাজের সাথে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

টাঙ্গাইলের মধুপুরে পঁচা মাংস বিক্রির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা 

Update Time : 01:36:29 pm, Wednesday, 1 April 2026