Dhaka 1:39 am, Saturday, 18 July 2026

মন্দির উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় কলারোয়ায় গঠনমূলক মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : 10:48:43 pm, Wednesday, 1 April 2026
  • 5 Time View

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কলারোয়া উপজেলা পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার এবং সাধারণ সম্পাদক নিশিত রায় চৌধুরীর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

মতবিনিময়কালে উপজেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতিবিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে স্থানীয় মন্দিরসমূহের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলাপ হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভা শেষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে উপজেলার সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

মন্দির উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় কলারোয়ায় গঠনমূলক মতবিনিময়

Update Time : 10:48:43 pm, Wednesday, 1 April 2026