Dhaka 4:25 am, Friday, 11 September 2026

মাধবপুরে ক্লিনিক অনিয়মের খবর প্রকাশ, সাংবাদিককে হুমকির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 10:05:46 am, Sunday, 5 April 2026
  • 18 Time View

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক নিয়ে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জাতীয় সাপ্তাহিক প্রাইম এক্সপ্রেস-এ প্রকাশিত ওই প্রতিবেদনে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ক্লিনিকের এক স্বাস্থ্য সহকারী সাংবাদিক ইফাজ খাঁকে হুমকি দেন। এ ছাড়া তার এক আত্মীয়ও সাংবাদিককে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, সাংবাদিককে “বাড়িতে গেলে ব্যবস্থা নেওয়া হবে” বলে ভয়ভীতি দেখানো হয় এবং প্রকাশিত সংবাদ বিভিন্ন পত্রিকা থেকে সরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নিজ বাড়ির পাশেই পোস্টিং নেওয়া, রোগীদের কাছ থেকে অর্থ ছাড়া ওষুধ না দেওয়া, নির্ধারিত সময়ের পরে ক্লিনিক খোলা, রোগীদের বাইরে থেকে ব্যক্তিগতভাবে ওষুধ কিনতে প্রলুব্ধ করা-সহ একাধিক অভিযোগ রয়েছে।

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকের সরঞ্জাম চুরির ঘটনাও মাঝে মধ্যে ঘটছে এবং এসব ঘটনায় নিরীহ স্থানীয় যুবকদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগের কারণে অনেকে ক্লিনিকমুখী হওয়া কমিয়ে দিয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, এর আগেও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক নারী ভুক্তভোগী অভিযোগ করে বলেন, তিনি প্রয়োজনীয় ওষুধ না পেয়ে শুধু এন্টাসিড পেয়েছেন, অথচ পরিচিতদের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হয়।

এদিকে, সংবাদ প্রকাশের পর হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইফাজ খাঁ। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাধবপুরে ক্লিনিক অনিয়মের খবর প্রকাশ, সাংবাদিককে হুমকির অভিযোগ

Update Time : 10:05:46 am, Sunday, 5 April 2026