Dhaka 1:39 am, Saturday, 18 July 2026

যাত্রাবাড়ীতে ভুয়া ফেসবুক আইডিতে ফাঁদ: ধর্ষক গ্রেফতার ‎

  • Reporter Name
  • Update Time : 05:56:03 pm, Wednesday, 15 April 2026
  • 7 Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে তরুণীদের ফাঁদে ফেলে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, গত সোমবার সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভিকটিমদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে নারী পরিচয়ে ভিকটিমদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যাত্রাবাড়ীর একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিত।

সেখানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করা হতো। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী আদায় করা হতো।

এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

যাত্রাবাড়ীতে ভুয়া ফেসবুক আইডিতে ফাঁদ: ধর্ষক গ্রেফতার ‎

Update Time : 05:56:03 pm, Wednesday, 15 April 2026