Dhaka 1:39 am, Saturday, 18 July 2026

সরকারি হেরিটেজ সম্পত্তি দখলের অভিযোগে সুত্রাপুরে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 10:54:30 pm, Friday, 17 April 2026
  • 11 Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরান ঢাকার সুত্রাপুর এলাকায় সরকারি হেরিটেজ সম্পত্তি দখল এবং অবৈধভাবে ভবনের দ্বিতীয় তলা নির্মাণের অভিযোগে মোস্তফা নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৭ এপ্রিল) পূর্ণচন্দ্র ব্যানার্জি লেনের ২ নম্বর হোল্ডিং সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা, যারা দীর্ঘদিন ধরে নানা ধরনের ভোগান্তির শিকার বলে অভিযোগ করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মোস্তফা সরকারি হেরিটেজ সম্পত্তি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। পাশাপাশি তার কারখানায় ব্যবহৃত ভারী যন্ত্রপাতির বিকট শব্দে এলাকার সাধারণ মানুষ চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন।

ভুক্তভোগীরা আরও জানান, এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং বিভিন্ন মামলা-হামলার হুমকি দেওয়া হয়। তারা অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে নাদিয়া নাসরিন, জমিলা বেগম, বৃষ্টি আক্তার, হাজী মোজ্জাবর হোসেন ও নাসিম মির্জা শুভসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা দাবি করেন, কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই দখল কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ দখল উচ্ছেদসহ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

সরকারি হেরিটেজ সম্পত্তি দখলের অভিযোগে সুত্রাপুরে মানববন্ধন

Update Time : 10:54:30 pm, Friday, 17 April 2026