নিজস্ব প্রতিবেদক:
প্রযুক্তিনির্ভর এই সময়ে আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) গণমাধ্যমের পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন তারা।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশ (এআইটি)-এর সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।
সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভি প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে। রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে আইপিটিভিগুলো পরিচালিত হওয়া জরুরি।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আইপিটিভির ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন এবং আইপিটিভি খাতের সুশৃঙ্খল বিকাশে সংশ্লিষ্টদের সরকারে সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় এসোসিয়েশনের নেতৃবৃন্দ আইপিটিভি শিল্পের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং নিবন্ধন ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা খাতটির উন্নয়নে সরকারি সহযোগিতা ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সভা শেষে এসোসিয়েশনের পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইপিটিভি খাত সংশ্লিষ্ট মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
News Title :
আইপিটিভি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
-
Reporter Name - Update Time : 03:14:21 pm, Sunday, 26 April 2026
- 6 Time View
Tag :
Popular Post
















