Dhaka 9:11 pm, Thursday, 10 September 2026

নির্বাচনের দাবিতে নবাবপুরে ব্যবসায়ীদের অবস্থান

  • Reporter Name
  • Update Time : 08:24:11 pm, Thursday, 30 April 2026
  • 57 Time View

নিজস্ব প্রতিবেদক:

৩০ এপ্রল বিকাল ৩টায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর নবাবপুর রোডে বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণ নিশ্চিত করার দাবিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৯ মে নির্ধারিত নির্বাচন যেকোনো পরিস্থিতিতে আয়োজন করতে হবে এবং তা বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। তারা জোর দিয়ে বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই ব্যবসায়ী সমাজের প্রত্যাশা।

সংগঠনের নেতা মাহাবুব হাসান সরকার তার বক্তব্যে বলেন, “আমরা নির্বাচন চাই এবং তা নির্ধারিত সময়েই দেখতে চাই। যদি আমাদের কোনো ভুল থাকে, তা জনসম্মুখে তুলে ধরা হোক। অতীতে আমরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছি, এখন আর সেই পরিস্থিতি ফিরে আসুক—তা আমরা চাই না।”

সাহাদাৎ হোসেন ভূইয়া অভিযোগ করেন, গত দুই বছর ধরে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, “আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই। সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান—আপনারা নির্ধারিত সময়সূচি যাচাই করে দেখুন, আমাদের দাবিতে কোনো অসঙ্গতি আছে কি না।”

বক্তারা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে একাধিকবার নির্বাচন স্থগিত বা বাতিলের চেষ্টা করা হয়েছে, যা ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলেন, নির্বাচন প্রক্রিয়া ব্যাহত না করে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বেসাল মোস্তফা সাগর বলেন, “আমরা একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চাই। অতীতের প্রতিকূলতা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং ভবিষ্যতেও সেই ঐক্য বজায় রাখব।”

‎সাবেক প্রেসিডেন্ট আফতাব জাবেদ নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। মুজ্জামেল হক পাঠান বলেন, “জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে নেব।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মাহাবুব হাসান ভূইয়া (সাবেক ভাইস প্রেসিডেন্ট), শাহাদাৎ হোসেন ভূইয়া (সাবেক ভাইস প্রেসিডেন্ট) এবং বিএম সাগর (ভাইস প্রেসিডেন্ট)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, নবাবপুরের ব্যবসায়ীরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নির্বাচনের দাবিতে নবাবপুরে ব্যবসায়ীদের অবস্থান

Update Time : 08:24:11 pm, Thursday, 30 April 2026