Dhaka 9:11 pm, Thursday, 10 September 2026

এসএসসি প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: অভিযানে গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : 08:28:45 pm, Thursday, 30 April 2026
  • 39 Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ৩০ এপ্রিল: সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদ (২৩)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, সম্প্রতি তাদের গোয়েন্দা শাখা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস” সংক্রান্ত ভুয়া তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তারা শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল।

এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানি কেরাণীগঞ্জ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় কামরাঙ্গীরচরের হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, প্রায় ছয় মাস আগে তারা টেলিগ্রামে একাধিক গ্রুপ খুলে সংগঠিতভাবে এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করছিল। তাদের ব্যবহৃত ডিজিটাল ডিভাইস বিশ্লেষণে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাহিনীটি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাবের মতে, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই এ ধরনের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে র‌্যাব আহ্বান জানিয়েছে—গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকতে এবং কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এসএসসি প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: অভিযানে গ্রেফতার ২

Update Time : 08:28:45 pm, Thursday, 30 April 2026