Dhaka 1:34 am, Saturday, 18 July 2026

গৌরীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তিবিষয়ক আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ধান মহালে ক্লাবের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় রাইসা তাজরিয়ান প্রথম, মারিয়াম দ্বিতীয় এবং হোমায়রা তাসনিম হিমি তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজন অংশগ্রহণকারীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার এবং প্রধান অতিথির পক্ষে আমন্ত্রিত প্রধান বক্তা সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল। এ সময় ব্যাংকার শামীম খান (ইসলামী ব্যাংক) ও সহকারী শিক্ষক আ. হামিদসহ ক্লাবের সদস্য, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলাই ক্লাবের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা, যুক্তিবাদী মনোভাব এবং গবেষণার আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে বিজ্ঞানভিত্তিক কুইজ, বিজ্ঞান মেলা, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনেরও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেষে বিজয়ী শিক্ষার্থী, অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুর রাজবাড়ির সবচেয়ে প্রাচীন ভবন: গৌরীপুর প্রতিষ্ঠার ইতিহাসের স্বাক্ষী ও ঐতিহাসিক প্রেক্ষাপট

গৌরীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

Update Time : 01:15:10 am, Saturday, 11 July 2026