Dhaka 4:32 pm, Thursday, 10 September 2026

গৌরীপুরে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা ডা. মুকতাদিরকে প্রেস ক্লাবের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, এসিএ নিউজ, গৌরীপুর ময়মনসিংহ:
চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ, গৌরীপুর প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ডা. এ.কে.এম. এ মুকতাদিরকে বিশেষ সম্মাননা প্রদান করেছে গৌরীপুর প্রেস ক্লাব।

​২৯ আগস্ট (শনিবার) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব ডা. এ.কে.এম. এ মুকতাদির।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ও কাজী আব্দুল্লাহ আল আমিন, শিক্ষা কর্মকর্তা রেনুয়ারা সুলতানা এবং শিক্ষক ফ্যাসি ফ্লোরা সুলতানা নপুরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​বক্তারা বলেন, ডা. মুকতাদির শুধু গৌরীপুরেই নন, দেশজুড়ে চিকিৎসা সেবায় এক অনুকরণীয় ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই মানবিক অবদান ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

​আলোচনা সভা শেষে প্রধান অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মেদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গৌরীপুরে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা ডা. মুকতাদিরকে প্রেস ক্লাবের সংবর্ধনা

Update Time : 06:00:51 am, Sunday, 30 August 2026