Dhaka 2:14 pm, Thursday, 10 September 2026

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিষাদের ছায়া: গৌরীপুরে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত সপ্তম শ্রেণীর ছাত্র বিশাল, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ

​নিজস্ব প্রতিবেদক, এসিএ নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ :
পূর্ব শত্রুতার জেরে বাড়ি ফিরেও মিলল না নিরাপত্তা। সন্ত্রাসী চক্রের অতর্কিত হামলায় নির্মমভাবে রক্তাক্ত হয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিশাল (১৩)। শনিবার দুপুর ১২টায় ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাবাজার সংলগ্ন রূপনাকান্দা গ্রামে। এ ঘটনায় বিশালের বাবা উজ্জ্বল মিয়া এবং তার বৃদ্ধা দাদীও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমান বাবা উজ্জ্বল মিয়া ও তার ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিশাল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন।

​পারিবারিক সূত্র ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল রূপনাকান্দা গ্রামের উজ্জ্বল মিয়াকে লক্ষ্য করে পার্শ্ববর্তী পাড়ার একটি অপরাধী চক্র দেশীয় ধারালো অস্ত্র (রামদা ও দা) নিয়ে বাড়িতে ঢুকেই হামলা চালায়। বাবার ওপর আক্রমণের সময় তাকে বাঁচাতে গিয়ে সামনে চলে আসে তার স্কুলপড়ুয়া ছেলে বিশাল। এ সময় দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে নির্মমভাবে কোপায়, এতে তার হাতের একটি অংশ মারাত্মকভাবে জখম হয়। নাতি ও ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে বিশালের দাদীও রক্ষা পাননি; সন্ত্রাসী চক্রের হামলায় তিনিও রক্তাত্ত হন।

​বর্তমানে বিশাল গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাতের আঘাত এতটাই গভীর যে শিশুটি পঙ্গুত্বের ঝুঁকিতে পড়তে পারে।

​আক্রান্ত পরিবার অভিযোগ করে জানিয়েছে, হামলাকারীরা দীর্ঘ দিন ধরে এলাকায় সুদব্যবসা, মাদক ব্যবসা ও নারী পাচারসহ নানা অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও পূর্ব শত্রুতার জের ধরেই এ নৃশংস হামলা চালানো হয়েছে।

​সহপাঠী ও সহশিক্ষার্থীদের বিক্ষোভ: নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বিশাল আহত হওয়ার খবর পৌঁছাতেই তার সহপাঠী এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও বিষাদের সৃষ্টি হয়েছে। একজন নিষ্পাপ শিক্ষার্থীর ওপর এমন নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানানোর প্রস্তুত শিক্ষার্থীরা। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন: ঘটনার পর এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, এলাকায় প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড বাড়লেও প্রশাসনের নিস্ক্রিয়তা ও দুর্বল ভূমিকা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মানুষ এখন নিজেদের বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভুগছে। সাধারণ মানুষের দাবি, এই চিহ্নিত অপরাধী চক্রকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিষাদের ছায়া: গৌরীপুরে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত সপ্তম শ্রেণীর ছাত্র বিশাল, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ

Update Time : 09:58:27 am, Sunday, 30 August 2026