Dhaka 2:02 pm, Thursday, 10 September 2026

গৌরীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত , ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান অতিথির

নিজস্ব প্রতিবেদক | গৌরীপুর, ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়নে শক্তিশালী দলীয় কমিটি গঠনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, দলীয় কমিটিতে কোনোভাবেই সুবিধাবাদীদের স্থান দেওয়া যাবে না। দলের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু ও আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর।

এ ছাড়া উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, মো. শাহজাহান কবির হিরা ও আফরোজা আক্তার সোমা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল্লাহ শহীদ, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং ভাংনামারী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুণ উর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গৌরীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত , ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান অতিথির

Update Time : 09:49:46 am, Wednesday, 2 September 2026