Dhaka 11:50 pm, Thursday, 10 September 2026

গৌরীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 12:55:41 am, Wednesday, 20 May 2026
  • 149 Time View

ময়মনসিংহের গৌরীপুরে সারাদেশের সঙ্গে একযোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন। পরপরই গৌরীপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, জনসচেতনতামূলক সভা ও মেলার স্টল উদ্বোধনের মাধ্যমে স্থানীয় কর্মসূচি শুরু হয়|। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা| ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম , গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়,, আমার দেশ প্রতিনিধি কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা|।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের ভূমি সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার, এই ভূমি সেবা মেলা তারই একটি প্রকৃষ্ট উদাহরণ| ভূমি ব্যবস্থাপনা একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া| এই জটিলতা দূর করতেই মূলত অনলাইন ও ডিজিটাল মাধ্যমে ভূমি সেবা চালু করেছে সরকার| ডিজিটাল এই সেবাগুলো আমরা কীভাবে সহজে গ্রহণ করতে পারি, তা সাধারণ মানুষকে জানাতেই এই মেলার আয়োজন করা হয়েছে|’

এছাড়া অনলাইনে নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন, মৌজা ম্যাপসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গৌরীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

Update Time : 12:55:41 am, Wednesday, 20 May 2026