গৌরীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা এবং উদ্বৃত্ত (স্থিতি) দেখানো হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৩৬৫ টাকা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় গৌরীপুর পৌর অডিটোরিয়ামে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফিয়া আমিন পাপ্পা।
পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সিনিয়র সদস্য সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান, সদস্য মো. কামাল উদ্দিন ও আরিফ আহম্মেদ, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন প্রমুখ।
এছাড়া গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সহ-সভাপতি লুৎফুর রহমান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুপক রঞ্জন উকিলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
নিজেস্ব প্রতিবেদক 














